ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৪, ১৯:১৫আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

ইউক্রেনজুড়ে বিভিন্ন বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৮ জানুয়ারি) ইউক্রেনের বিমানবাহিনী এসব হামলার কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে গুরুত্বপূর্ণ সামরিক, জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলার সংখ্যা বাড়িয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, মধ্যাঞ্চলীয় পল্টাভা অঞ্চলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্বাঞ্চলে ডনেস্কতে তিনটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

পল্টাভা অঞ্চলের গভর্নর ফিলিপ প্রনিন টেলিগ্রামে লিখেছেন, হামলাটি ক্রেমেন্চুকের শিল্পাঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছে। এতে আগুন লেগেছে।

দক্ষিণ-পূর্বের জাপোরিজ্জিয়া অঞ্চলের গভর্নর ইউরি মালাশেকা বলেছেন, একটি অবকাঠামোতে ড্রোন হামলা হয়েছে। জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। তবে হামলার বিস্তারিত বা হতাহতের বিষয়ে কিছু জানাননি।

ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, রাশিয়ার উড্ডয়ন করা আটটি ড্রোনের মধ্যে চারটি ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে ইউক্রেনের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে রাশিয়া এসব হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম