প্রত্যক্ষ সংঘাতে লিপ্ত রাশিয়া ও ন্যাটো: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৮:০৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৮:০৫

প্রত্যক্ষ সংঘাতে লিপ্ত হয়েছে রাশিয়া ও উত্তর আটলান্টিক ট্রিটি অরগানাইজেশন (ন্যাটো)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) মার্কিন নেতৃত্বাধীন জোটের ৭৫তম বার্ষিকী উপলক্ষে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি সংঘর্ষের পর্যায়ে চলে গেছে।

তিনি আরও বলেন, ইউক্রেনকে ঘিরে সংঘাতে জড়িয়ে গেছে ন্যাটো। আমাদের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে তারা। শুধু তাই না, সামরিক অবকাঠামো প্রসারিত করছে এই জোট।

পূর্বদিকে ন্যাটোর ধারাবাহিক সম্প্রসারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। এই জোটকে প্রতিরোধ করার জন্য দুই বছর আগে ইউক্রেনে যুদ্ধ শুরু করেছিলেন পুতিন।

এই যুদ্ধ ন্যাটোকে আরও ত্বরান্বিত করেছে। যার ফলে ফিনল্যান্ড ও সুইডেন পর্যন্ত প্রসারিত হয়েছে এটি।

পুতিন বারবার বলেন, স্নায়ুযুদ্ধের পর রাশিয়ার সঙ্গে প্রতারণা করেছে পশ্চিমারা। কারণ মস্কোর ওয়ারশ প্যাক্ট জোট ভেঙেছে তারা। কিন্তু পূর্ব দিকে অগ্রসর হয়েছে ন্যাটো। আগের চুক্তির সদস্য ও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন তিনটি বাল্টিক রাষ্ট্রকে নিয়ে তারা অগ্রসর হয়েছে।

পশ্চিমারা বলেছে, ন্যাটো একটি প্রতিরক্ষামূলক জোট। এখানে সব দেশেরই যোগ দেওয়ার গণতান্ত্রিক অধিকার আছে। এরাই এক সময় কয়েক দশকের কমিউনিস্ট শাসনকে নাড়া দিয়েছিল।

ন্যাটো বলেছে, রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনকে সহায়তা করছে তারা। কিয়েভকে উন্নত অস্ত্র, প্রশিক্ষণ ও বুদ্ধিমত্তা সরবরাহ করেছে।

এদিকে রাশিয়া বলছে, ডি ফ্যাক্টোকে সংঘাতের একটি পক্ষ বানিয়েছে ন্যাটো। পুতিন ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের