রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৪, ১৯:৫৬আপডেট : ২২ মার্চ ২০২৪, ২০:২০

ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। শুক্রবার (২২ মার্চ) ওই হামলায় অন্তত ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেন জানিয়েছে, ৬০টিরও বেশি ড্রোন এবং ৯০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে রুশ বাহিনী। বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ও আবাসিক ভবন লক্ষ্য করে হামলা করেছে তারা।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খারকিভের বাসিন্দারা। এই অঞ্চলের ৭ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এদিকে, ওডেসা ও দিনিপ্রোপেত্রোভস্কের ৪ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। পোলটাভা অঞ্চলের ১ লাখ ১০ হাজার মানুষও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় নাগরিক ও অবকাঠামোকে রুশ ক্ষেপণাস্ত্রের হাত থেকে রক্ষা করতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

এদিকে, বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। এর আগেও রবিবার ইউক্রেনের জাপোরিজ্জিয়া অঞ্চলের মিরনে গ্রামটি দখলের দাবি করেছিল রাশিয়া।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি