আভদিভকার কাছে আরেকটি ইউক্রেনীয় গ্রাম দখল করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকার কাছে আরেকটি গ্রাম দখল করেছে রুশ সেনারা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সেভেরনে নামের একটি গ্রাম তারা দখল করেছে। চলতি মাসের শুরুতে আভদিভকা দখল করেছিল রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন, তাদের সেনারা সেভেরনে গ্রাম, আরও সুবিধাজনক অবস্থান দখল করেছে। তিনটি ইউক্রেনীয় গ্রামের ইউক্রেনীয় সেনা ও সরঞ্জামে আঘাত হেনেছে। 

ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট দেশটির সেনাবাহিনীর তাভরিয়া গোষ্ঠীর মুখপাত্র দিমোত্র লাইখোভিকে উদ্ধৃত করে মঙ্গলবার বলেছে, আভদিভকার কাছাকাছি স্টেপোভ ও সেভেরনে গ্রাম থেকে যোদ্ধাদের প্রত্যাহার করা হয়েছে।

গ্রাম দুটি লাস্তোচকাইনের উত্তরে অবস্থিত। এর আগে সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী আভদিভকার কাছের লাস্তোচকাইন নামের একটি গ্রাম থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, এই পিছু হটা পশ্চিম দিকে রুশ সেনাদের অগ্রগতি ঠেকাতে সহযোগিতা করবে।

তবে রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে স্টেপোভ গ্রাম দখলের উল্লেখ করা হয়নি।

গত বছর মে মাসে বাখমুত দখলের পর কয়েক মাসের টানা লড়াইয়ের পর আভদিভকা দখল ছিল রণক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ সাফল্য। 

রুশ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনকে দেওয়া একটি মার্কিন আব্রামস ট্যাংক ধ্বংস করেছে রুশ বাহিনী। এক দিন আগে এই দাবি করেছিলেন ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডে রুশ মনোনীত এক কর্মকর্তা। তিনি বলেছিলেন, গত বছর সেপ্টেম্বরে পাঠানো মার্কিন ট্যাংকে এই প্রথম বিধ্বস্ত করলো রাশিয়া।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের