ইউক্রেনের সংঘাত পুরো ইউরোপে ছড়াতে পারে: রুশ কর্মকর্তার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৪, ১৭:৫৪আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৭:৫৪

ইউক্রেনের সংঘাত পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে। বৃহস্পতিবার (৭ মার্চ) সতর্কতা করে এমন কথা বলেন রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের মিলিটারি অ্যাকাডেমির প্রধান কর্নেল জেনারেল ভ্লাদিমির জারুদনিটস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ বার্তা সংস্থা আরআইএ বৃহস্পতিবার জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশনা ‘মিলিটারি থট’-এ ভ্লাদিমির জারুদনিটস্কি বলেন, রুশ বাহিনী প্রস্তুত রয়েছে। যেকোনও সময় নতুন সংঘাতে জড়িয়ে পড়তে পারে তারা।

ভ্লাদিমির জারুদনিটস্কি বরাত দিয়ে আরআইএ জানিয়েছে, ইউরোপ জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এই সংঘাতের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না।

রাশিয়ার জন্য হুমকি চিহ্নিত করে জারুদনিটস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ রাশিয়ার সামরিক বাহিনীর জন্য হুমকি। কারণ তারা রুশ নীতি বিরোধী।

রাশিয়াকে বিভিন্নভাবে দুর্বল করতে করতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশ। এজন্য নতুন ধরনের হাইব্রিড যুদ্ধ পরিচালনা করছে তারা। তাই নতুন সামরিক সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে।

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কথা বলছে পশ্চিমারা। ঠিক এ সময়ই সংঘাতের সম্ভাবনার কথা বললেন জারুদনিটস্কি। তাছাড়া রাশিয়ার সামরিক ও নিরাপত্তার বেশ কিছু পরিবর্তনের বিষয়ে সুপারিশ করেছেন তিনি।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী