ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১০

আন্তর্জাতিক ডেস্ক
০৩ মার্চ ২০২৪, ১৯:৪৪আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৯:৪৪

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা  আরও বেড়েছে। এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন বলে রবিবার (৩ মার্চ) জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রুশ হামলার একদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে মা ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের প্রধান জরুরি পরিষেবার একটি স্থানীয় শাখা রবিবার বলেছে, ওডেসার ধ্বংসস্তূপে আরও চারজন আটকা পড়ে থাকতে পারে।

ক্ষতিগ্রস্তদের জন্য এক দিনের শোক ঘোষণা করে স্থানীয় গভর্নর ওলেহ কিপার বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়া মানুষকে খুঁজছেন উদ্ধারকর্মীরা।

শনিবারের ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওডেসায় ড্রোন হামলা করে রুশ বাহিনী। ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে।

শাহেদ ড্রোন দিয়ে হামলা করেছিল রাশিয়া। এই ড্রোন ইরানের তৈরি। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই এই দূরপাল্লার ড্রোন দিয়ে হামলা করে আসছে রাশিয়া।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের