ইউক্রেনের সঙ্গে নেদারল্যান্ডসের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৪, ২২:১০আপডেট : ০১ মার্চ ২০২৪, ২২:১০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে দুই দেশের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। শুক্রবার (১ মার্চ) ইউক্রেনের উত্তর-পূর্বের রণক্ষেত্র এলাকা খারকিভ শহরে এই চুক্তি স্বাক্ষর হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে চুক্তি স্বাক্ষরের কথা জানিয়ে লিখেছেন, এর আওতায় চলতি বছর ও আগামী দশ বছরে নেদার‍ল্যান্ডসের কাছ থেকে ২.১৬ বিলিয়ন ডলার সহযোগিতা পাবে ইউক্রেন। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতাও থাকবে।

খারকিভে ডাচ প্রধানমন্ত্রীর অঘোষিত সফরে এই চুক্তি স্বাক্ষর হলো। এটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং রুশ সীমান্ত থেকে মাত্র ৪২ কিলোমিটার দূরে। শহরটিতে রাশিয়া নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে।

জেলেনস্কি লিখেছেন, এই চুক্তি স্বাক্ষরের জন্য আমি প্রধানমন্ত্রী রুটের প্রতি কৃতজ্ঞ। এই চুক্তির ফলে খারকিভসহ ইউক্রেনের সুরক্ষা শক্তিশালী হবে।

সপ্তম দেশ হিসেবে ইউক্রেনের সঙ্গে দশ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করলো নেদারল্যান্ডস। পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ইউক্রেন সদস্য হওয়ার আগ পর্যন্ত দেশটির নিরাপত্তা জোরদার করতে এসব চুক্তি করা হচ্ছে।

গত দুই মাসে কানাডা, ইতালি, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক ও ব্রিটেন এমন দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেনের সঙ্গে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, আরও কয়েকটি দেশের সঙ্গেও এমন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা চলছে।

টেলিগ্রামে পৃথক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার হামলায় ২০ হাজারের বেশি ভবন–স্কুল, বিশ্ববিদ্যালয়, গির্জা, বাড়ি– ধ্বংস হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি