ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৮:০৬আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৮:০৬

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সম্ভাব্য অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে রুশ সেনাবাহিনী। মার্চ মাসের শেষ দিকে অঞ্চলটিতে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। মার্চের আগ পর্যন্ত এমন হামলা বিরল ছিল সেখানে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, খারকিভে ইউক্রেনীয় সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতির সুযোগ কাজে লাগাতে চাইছে মস্কোর সেনারা। এমন পরিস্থিতিতে কেউ কেউ শহর ছাড়ছেন, অনেকেই শহরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইউক্রেনের কর্মকর্তাদের মতে, খারকিভের জ্বালানি অবকাঠামোতে হামলা জোরদার করেছে রাশিয়া। শহরটির ১৩ লাখ মানুষ আতঙ্কের মধ্যে বাস করছেন। প্রায় ২ লাখ শহুরে বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। পুরো অঞ্চলের অর্ধেকের বেশি মানুষ বিদ্যুৎ বিপর্যয়ে দুর্ভোগে রয়েছেন।

কয়েকজন কর্মকর্তা ও বিশ্লেষক সতর্ক করে বলছেন, গ্রীষ্মকালে শহরটি দখলের লক্ষ্যে এসব বিমান হামলা হয়ত মস্কোর পরিকল্পনার অংশ।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ বলেছেন, আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি শত্রুরা আসলেই প্রতিদিন আমাদের দুর্বলতার সুযোগ কাজে লাগাচ্ছে।

তিনি বলেছেন, আমরা প্রতিদিন ঘুম থেকে জেগে উঠি, কিন্তু কোনও ধারণাই থাকে না যে আমাদের বিদ্যুৎ থাকবে কি-না।

খারকিভে সাম্প্রতিক রুশ হামলার তাৎপর্য নিয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে বিভাজন রয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া যে অঞ্চলটি দখল করতে চায়, এটি কোনও গোপন বিষয় না। কিন্তু ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়ার আসন্ন হামলার প্রস্তুতিকে আতঙ্ক ছড়াতে গুজব ও মনোজাগতিক অভিযান বলে উল্লেখ করছে। বিশ্লেষকরা বলছে, সাম্প্রতিক হামলার তীব্রতার আলোকে বড় আকারের অভিযানের কথা উড়িয়ে দেওয়া যায় না।

ইউক্রেন কোনও সুযোগ দিতে চায় না। ইতোমধ্যে শহরতলীতে প্রতিরক্ষা জোরদার করা হয়েছে। প্রতিরক্ষা কাজে থাকা এক প্রকৌশলী ওলেক্সান্ডার বলেছেন, ক্রুরা ট্যাংক বিধ্বংসী পরিখা খনন করছে, পরিখার একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এগুলো রুশ সেনাদের দূরে রাখবে। তাদেরকে মে মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

খারকিভের ক্যাফে ও রেস্তোরাঁগুলো এখন খুব ব্যস্ত। স্থানীয়দের কাছে এখন জেনারেটরের শব্দ বিরক্তিকর লাগে না। 

একটি রেস্তোরাঁয় খ্রোমভ নামের এক বাসিন্দা বলেছেন, মানুষ শহরে থাকছে, ব্যবসা চালু রেখেছে এবং কিছু করার চেষ্টা করছে। তারা আশাবাদী।

পাশের একটি বেকারিতে খাবার ঠান্ডা রাখতে বিদ্যুৎ রেশনে ব্যবহার করা হচ্ছে। বেকারির মালিক ওলেক্সান্ডার সিলকিনা (৩৪) বলেন, আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ২০২২ সাল থেকে হামলার শিকার হচ্ছি আমরা। ফলে এসব হামলাকে এখন আমরা ভয় পাই না। আমরা শহর ছাড়ব না। এটি আমাদের শহর।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম