বিকল্প জ্বালানির সন্ধানে সৌদিতে জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০

জ্বালানির জন্য রাশিয়ার বিকল্প উৎসের সন্ধানে সৌদি আরব সফরে গেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফরের অংশ হিসেবে শনিবার দেশটির গুরুত্বপূর্ণ শহর জেদ্দায় পৌঁছান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সৌদি আরবে পৌঁছে দেশটির ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। তবে তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফরেও যাওয়ার কথা রয়েছে জার্মান চ্যান্সেলরের।

এ মাসের গোড়ার দিকে জার্মানিতে আপাতত গ্যাস সরবরাহ আপাতত বন্ধের কথা জানায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম। সরবরাহ বন্ধের অবশ্য একটি ব্যাখ্যা দিয়েছে তারা। প্রতিষ্ঠানটি বলছে, গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম-১ এ নতুন একটি লিকেজ দেখা দেওয়ায় সরবরাহ বন্ধ রাখতে হয়েছে। আর সরবরাহ পুনরায় কবে নাগাদ চালু হবে তার কোনও সময়সীমা বেঁধে দেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়।

পশ্চিমা দেশগুলোর দাবি, জ্বালানি সংকট নিয়ে খেলায় মেতেছে মস্কো। যুক্তরাষ্ট্র সরাসরি রাশিয়ার বিরুদ্ধে জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। একইসঙ্গে আসন্ন শীতে ইউরোপের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে অঞ্চলটির সঙ্গে সহযোগিতার কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। এমন পরিস্থিতিতেই বিকল্প জ্বালানির সন্ধানে তেল ও গ্যাসসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো সফরের সিদ্ধান্ত নেন জার্মান চ্যান্সেলর। তবে এই সফরেই দেশগুলোর সঙ্গে জ্বালানি নিয়ে বড় ধরনের কোনও চুক্তিতে উপনীত হওয়া সম্ভব কিনা, সেটি নিশ্চিত নয়।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের