ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার চান কাদিরভ

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২২, ১১:০৪আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:০৭

ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ। ইউক্রেনীয় ভূখণ্ডের আরও একটি এলাকায় রুশ বাহিনীর পরাজয়ের পর শনিবার (১ সেপ্টেম্বর) এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

শনিবার পূর্ব ইউক্রেনের লিমানের কৌশলগত একটি শক্ত ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর কথা নিশ্চিত করেছে রাশিয়া। সেখানে থাকা সাড়ে পাঁচ হাজার সেনাকে ঘিরে ফেলে ইউক্রেনীয় যোদ্ধারা। সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকজন মারা পড়েন।

এমন ব্যর্থতার জন্য রাশিয়ার শীর্ষ কমান্ডারদের নিন্দা করে কাদিরভ টেলিগ্রাম বার্তায় বলেন, আমার ব্যক্তিগত মতামত হলো সীমান্তে সামরিক আইন ঘোষণার আগে আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহার করা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের লুহানস্ক, ডনেস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক ঘোষণার পরদিনই ইউক্রেনীয় যোদ্ধাদের হাতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারালো রুশ সেনারা। লিমান শহর ডনেস্কের ভেতরে।

লিমানে যুদ্ধরত রুশ বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজেন্ডার ল্যাপিনের পদক কেড়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন কাদিরভ। তিনি বলেন, সামরিক সরঞ্জাম সরবরাহের অভাবে বসতি এবং এলাকা ছেড়ে যেতে হয়েছে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম