ইউক্রেনে আরও ২০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৩, ২৩:৪৫আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ২৩:৫০

ইউক্রেনের জন্য একটি নতুন নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সোমবারের ঘোষিত এই সহযোগিতায় থাকবে ২০ কোটি ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ, কামানের গোলা ও মাইন অপসারণের অতিরিক্ত সরঞ্জাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এই সহযোগিতা বর্ম বিধ্বংসী সক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে। 

দুই মার্কিন কর্মকর্তা এর আগে রয়টার্সকে বলেছিলেন, ইউক্রেনকে দেওয়া সহযোগিতার অর্থমূল্যে ভুল ধরার পর যে ৬.২ বিলিয়ন ডলার উদ্ধৃত হয়েছে তা কিয়েভকে প্রদান শুরু করবে ওয়াশিংটন।

সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নতুন সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ। প্যাট্রিয়ট, হিমার্সের গোলাবারুদ, কামানের গোলা, জ্যাভেলিনসহ অন্যান্য অস্ত্র আমাদের খুব প্রয়োজনীয়। প্রতিরক্ষার জন্য আমাদের অংশীদারদের সঙ্গে শিগগিরই আরও অনেক  কাজ করতে হবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখতে বাইডেন প্রশাসন একটি সম্পূরক  বাজেট নিয়ে কাজ করছে। সোমবার ঘোষিত সহযোগিতা  হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটিতে উদ্ধৃত ৬.২ ডলার থেকে  প্রথম কিস্তি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত ১১৩ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনের সবচেয়ে বড় তহবিল দাতায় পরিণত হয়েছে দেশটি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী