রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় হামলায় সমর্থন নেই যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ২৩:৫৪আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ২৩:৫৪

রাশিয়ার মস্কোতে আক্রমণ করা ইউক্রেনীয় ড্রোনগুলোকে ধ্বংস করেছে রুশ বাহিনী। বুধবার (২৩ আগস্ট) এমন তথ্য জানিয়ে করা এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অভ্যন্তরে আক্রমণকে সমর্থন করে না। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

মুখপাত্র বলেন, গত বছর ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল রুশ আগ্রাসন। তাই ইউক্রেনই সিদ্ধান্ত নিবে তারা কীভাবে আক্রমণ প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করে রাশিয়াই এই যুদ্ধের অবসান  ঘটাতে পারে।

মে মাসের গোড়ার দিকে ক্রেমলিনের আকাশে দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল। তারপর থেকে রাশিয়ার ভেতরে ড্রোন হামলা বেড়েই চলেছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার রাজধানীতে ড্রোন হামলা সাধারণ ঘটনা হয়ে উঠেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বুধবার ভোরে তারা তিনটি ড্রোন ধ্বংস করেছে। যে ড্রোনগুলো মস্কো আক্রমণ করার চেষ্টা করেছিল।

যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছে।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম