তুরস্কে ভূমিকম্প

সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে উঠবো আমরা: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৪

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক-সিরিয়া। সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সিরিয়ার প্রতিবেশী তুরস্কের দক্ষিণ-পূর্বে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে শতাধিক। এই পরিস্থিতিকে ট্র্যাজেডি অ্যাখ্যা দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান টুইট বার্তায় বলেন, ' সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগ কাটিয়ে উঠবো আমরা'। নিহতদের পরিবারের প্রতি শোক এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

টুইট বার্তা এরদোয়ান আশা প্রকাশ করে আরও বলেন, 'আমরা আশা করি যত দ্রুত সম্ভব এবং প্রাণহানি এড়িয়ে এই বিপর্যয় কাটিয়ে উঠবো।'

শক্তিশালী ভূমিকম্প আঘাতের পরপরই উদ্ধারকাজে নেমেছে জরুরি বিভাগ। অন্যান্য উদ্ধারকারী বিভাগও সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

তুরস্কের সীমান্তে সোমবারের ভূমিকম্পে সিরিয়া, সাইপ্রাস, লেবানন ক্ষয়ক্ষতির খবর আসছে। তুরস্কে প্রাণহানির সংখ্যা অর্ধশতাধিক। আর প্রতিবেশি সিরিয়ায় ৪৮ জনের বেশি মানুষ নিহতের খবর  জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। উল্লেখ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পন ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। তবে সিএনএনের প্রতিবেদনে বলা হচ্ছে, ২৪.১ কিলোমিটার।

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম