‘যেকোনও মুহূর্তে’ ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত রাশিয়া: লিথুয়ানিয়া

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৬

সীমান্তে মোতায়েন করা রাশিয়ার সেনারা যেকোনও মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে প্রস্তুত এবং নিয়মিত সেখানে সেনা উপস্থিতি বাড়িয়ে যাচ্ছে মস্কো। বৃহস্পতিবার লিথুয়ানিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা এই মন্তব্য করেছেন। এমন আশঙ্কার কথা গত কয়েক দিন ধরে পশ্চিমা দেশগুলো বলে আসছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়া শেষে ইউক্রেনের কাছ থেকে সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর বিরুদ্ধে অভিযোগ করেছে সীমান্তে সেনা সমাবেশ বাড়ানোর। সেনা প্রত্যাহারের দাবি তারা মানছে না।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা প্রধান ভালদেমারার রুপসিস রয়টার্সকে বলেন, রুশ সেনাবাহিনী প্রস্তুত। যেকোনও মুহূর্তে আক্রমণ হতে পারে। তাদের শুধু নির্দেশের অপেক্ষা।

তিনি আরও বলেন, সেনা প্রত্যাহারের কোনও ইঙ্গিত নেই। কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, সীমান্তে সেনা উপস্থিতি ও সামরিক শক্তি বাড়ানো হচ্ছে। দূরে থাকা সেনা ইউনিটকে সীমান্তের আরও কাছাকাছি নিয়ে আসা হচ্ছে।

লিথুয়ানিয়ার প্রতিরক্ষা প্রধান জানান, সম্ভাব্য তিন দিক থেকে হামলার জন্য অবস্থান নিয়ে আছে রুশ সেনারা। উত্তর, পূর্ব ও দক্ষিণ থেকে হামলা চালাতে পারে রাশিয়া।

তিনি বলেন, যে কোনও কিছুর জন্য যথেষ্ট সেনা রয়েছে রাশিয়ার। সর্বাত্মক হামলা থেকে শুরু করে কিছু এলাকার দখল নেওয়ার মতো প্রস্তুত এসব সেনারা।

ইউক্রেনে রুশ হামলা হলে বাল্টিক দেশটিতে ন্যাটো বা মার্কিন সেনাদের আরও উপস্থিতি দেখা যেতে পারে বলে জানান রুপসিস।  

এর আগে বুধবার এস্তোনিয়ার বৈদেশিক গোয়েন্দা বলেছিলেন, ইউক্রেনের বিরুদ্ধে সীমিত সামরিক হামলা চালাতে পারে রাশিয়া। এমন হামলার সাফল্য মস্কোকে ইউক্রেনের ওপর আরও চাপ বাড়াতে উৎসাহিত করবে।

বাল্টিক দেশ লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়ার মতো ইউক্রেনও ন্যাটোর সদস্য নয়। ইউক্রেনকে জোটের সদস্য করা হবে না মর্মে রাশিয়া চায় ন্যাটোর নিশ্চয়তা। এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে ন্যাটো।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী