কিয়েভের সঙ্গে আলোচনায় প্রতিনিধি পাঠাতে প্রস্তুত মস্কো: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৪

কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার বিষয়টি জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে আমরা আলোচনার জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট প্রশাসনের প্রতিনিধি পাঠাতে প্রস্তুত।

এর আগে এক ভিডিও বার্তায় পুতিনকে চলমান সংঘাতে মানুষ হত্যা বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

সংকট সমাধানে মিনস্ক উভয় পক্ষকে প্রয়োজনীয় সহায়তা করবে বলে জানিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো।

একই দিন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আলোচনা যেকোনও সময় শুরু হতে পারে, তবে এর জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র রেখে দিতে হবে। রুশ বাহিনী যখন কিয়েভ দখলের দ্বারপ্রান্তে তখনই নতুন করে আলোচনার কথা উঠলো। রাজধানী কিয়েভ দখলে নিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চলছে রুশ যোদ্ধাদের।

সূত্র: স্পুটনিক।

/এলকে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে