বেলারুশে আলোচনার জন্য অপেক্ষায় রুশ প্রতিনিধি দল: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০০আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০০

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, দেশটির একটি প্রতিনিধি দল বেলারুশে পৌঁছেছে। তারা সেখানে হোমেল শহরে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রতিনিধি দলে সামরিক ও কূটনৈতিক কর্মকর্তা রয়েছেন। বলেন, রাশিয়ার প্রতিনিধি দল আলোচনার জন্য প্রস্তুত। আমরা এখন ইউক্রেনীয়দের অপেক্ষায় আছি।

এই বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তাদের তাৎক্ষণিক কোনও মন্তব্য জানা যায়নি। এর আগে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুতির কথা বলা হয়েছিল। কিন্তু তারা আলোচনার সময় ও স্থান সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানায়নি।

বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। দেশটির সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে আগাচ্ছে। উপকূলীয় এলাকায় রুশ সেনারা গুরুত্বপূর্ণ সাফল্য পেয়েছে।

হামলার চতুর্থ দিন রবিবার ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ সেনাদের ঢুকে পড়ার পর লড়াই ছড়িয়ে পড়েছে। এর আগে রুশ বাহিনী একটি বিমানঘাঁটি ও জ্বালানি স্থাপনায় হামলা চালায়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি