আলোচনার জন্য সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের প্রতিনিধি দল

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৭

রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য বেলারুশ সীমান্তে পৌঁছেছে ইউক্রেনের একটি প্রতিনিধি দল। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সীমান্তের বেলারুশ অংশে এই বৈঠকে মিলিত হবেন ইউক্রেন ও রুশ প্রতিনিধিরা। ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিনে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমা সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় দুই দেশ বসলেও রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। সোমবার ভোরে কিয়েভে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় তাদের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতি ও তাদের ভূখণ্ড থেকে রুশ বাহিনীর প্রত্যাহারের দাবিতে ফোকাস করা হবে।

ইউক্রেনের প্রতিনিধি দলে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ ও প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পগোলিয়াকসহ আরও কয়েকজন।

এর আগে সোমবার  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেন-রাশিয়া বৈঠকের স্থান প্রস্তুত রয়েছে। তারা একটি বড় টেবিলের ছবিও প্রকাশ করেছে।  মুখপাত্র আনাতোলি গ্লাজ বলেছেন, সব প্রতিনিধি নির্ধারিত স্থানে পৌঁছানোর পরপরই আলোচনা শুরু হবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি