বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন-রাশিয়া

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২২, ১৯:১৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৯:১৭

চলনমান সংকট নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল। বুধবার বেলারুশে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ইউক্রেনের প্রতিনিধি দল আলোচনার জন্য হেলিকপ্টারে করে রওনা হয়েছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া ফেসবুকে জানিয়েছেন, উভয়পক্ষের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক শুরু হচ্ছে।

এদিকে রুশ প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কির বরাতে বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানায়, কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। তবে বেলারুশের কোথায় বৈঠক হতে যাচ্ছে তা উল্লেখ করা হয়নি।

গত সোমবার ইউক্রেন-বেলারুশের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনা থেকেও কোনও সমাধানে পৌছাতে পারেনি মস্কো-কিয়েভ।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী