মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত ইউক্রেন ও রাশিয়া

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ০৩:৩৩আপডেট : ০৪ মে ২০২৫, ১৬:৪১

বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনে মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত হয়েছে ইউক্রেন ও রাশিয়া। ২৪ ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পর দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনায় এ বিষয়ে ঐকমত্য হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেন, ‘দ্বিতীয় দফা আলোচনা শেষ হয়েছে। দুর্ভাগ্যবশত, ইউক্রেনের এখনও সেই ফলাফল পায়নি, যেটি তার প্রয়োজন। শুধু মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত রয়েছে।’

রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি-ও করিডোর নিয়ে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনাকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হিসেবে বর্ণনা করে উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতির কথাও বলেছেন তিনি।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্য যেকোনোভাবে অর্জন করবে তার দেশ। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ফোনালাপে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার লক্ষ্য হলো দেশটিকে নিরস্ত্রীকরণ করা এবং জোটনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।

আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে বিলম্ব তৈরি করা হলে সেটি কেবল রাশিয়ার তালিকায় আরও দাবি যুক্ত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রুশ প্রেসিডেন্ট।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী