ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দান করলো নরওয়ে

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০২২, ১৩:৫৯আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫:৩২

ইউক্রেনকে নিজেদের মিস্ট্রাল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দান করার ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটি জানিয়েছে, ১০০টি ক্ষেপণাস্ত্রসহ কিয়েভকে এই প্রতিরক্ষা ব্যবস্থা দান করেছে তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই ইউক্রেনে পাঠানো হয়েছে।

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী বিজর্ন আরিল্ড গ্রাম এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি একটি কার্যকর অস্ত্র যা নৌবাহিনীতে ব্যবহৃত হয়েছে এবং এটি ইউক্রেনের জন্য অনেক উপকারী হবে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, মিস্ট্রাল হলো একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেটি যানবাহন, সারফেস জাহাজ এবং হেলিকপ্টার থেকে ব্যবহার করা যেতে পারে। নরওয়ে বলছে, তারা ইতোমধ্যেই মিস্ট্রালকে পর্যায়ক্রমে সরিয়ে আরও আধুনিক সরঞ্জামে যাওয়ার পরিকল্পনা করেছে। ফলে ইউক্রেনকে দেওয়া এই অনুদান অসলোর সামরিক সক্ষমতায় কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী