কিয়েভে আবারও ব্রিটিশ দূতাবাস খোলার ঘোষণা বরিস জনসনের

বিদেশ ডেস্ক
২২ এপ্রিল ২০২২, ১৯:০৩আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৯:৩৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়ে বলেছেন, শিগগিরই কিয়েভে আবারও চালু হচ্ছে ব্রিটিশ দূতাবাস।ভারত সফরে থাকা বরিস জনসন সংবাদ সম্মেলনে বলেন, কিয়েভে রুশ বাহিনীকে প্রতিরোধে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউক্রেনের জনগণের অসাধারণ দৃঢ়তার প্রতিফলন। এই সফলতার অর্থ হলো আমি আজ ঘোষণা করতে পারি যে খুব অল্প সময়ের মধ্যে রাজধানী কিয়েভে আমাদের দূতাবাস আবারও খুলবো।

ইউক্রেনে যুদ্ধের মধ্যেও দেশটির অন্য কোনও অঞ্চলে থেকে যাওয়া ব্রিটেনের কূটনীতিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি আবারও পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে সোমবার স্পেন জানিয়েছে, তারা আগামী কয়েকদিনের মধ্যেই পুনরায় দূতাবাস খুলতে যাচ্ছে কিয়েভে। একই ঘোষণা দিয়ে ফ্রান্স জানিয়েছে, বড়দিনের পরে লভিভ থেকে আবারও কিয়েভে সরিয়ে নেওয়া হবে তাদের দূতাবাস। অন্যদিকে গত মার্চের ২৮ তারিখেই কিয়েভে দূতাবাস চালু করেছে স্লোভেনিয়া।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের