ইউক্রেনে আকস্মিক সফরে অ্যাঞ্জেলিনা জোলি

বিদেশ ডেস্ক
০১ মে ২০২২, ০৯:১৪আপডেট : ০১ মে ২০২২, ০৯:২২

যুদ্ধ চলার মধ্যেই ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে আকস্মিক সফর করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবারের সফরে একটি বেকারি ও রেল স্টেশনে গিয়ে বাস্তুচ্যুত ইউক্রেনীয়দের সঙ্গে দেখা করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত।

৪৬ বছর বয়সী তারকা অভিনেত্রী জোলি বলেন, রাশিয়ার অভিযানে এক কোটি ২০ লাখের বেশি ইউক্রেনীয় বাধ্য হয়ে ঘর ছেড়েছেন। যা যুদ্ধ শুরুর আগে ইউক্রেনের জনসংখ্যার ৩০ শতাংশ।

ইউক্রেন সফরে জোলি

রেল স্টেশন পরিদর্শনের সময় অ্যাঞ্জেলিনা জোলি সেচ্ছাসেবীদের সাক্ষাৎ করেছেন। কথা বলেন মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গেও। তারা জোলিকে জানান, স্টেশনে আশ্রয় নেওয়া অনেকেরই বয়স দুই থেকে ১০ বছর।

মার্কিন তারকা অভিনেত্রী বলেন, তারা নিশ্চিয়ই হতবাক... আমি জানি ট্রমা শিশুদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে, তাদের কণ্ঠস্বর কতটা গুরুত্বপূর্ণ আমি জানি। এসময় স্টেশনে ছোট্ট শিশুকে কোলে তুলে আদর করেন তিনি। সেখানে শিশুদের সঙ্গে ছবিও তুলেন জোলি। 

রাশিয়ার হামলায় কয়েক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অনেকে দেশ আশ্রয় নিয়েছেন। রুশ হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের অনেক শহর।

সূত্র: এনডিটিভি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?