রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা জাপানের

বিদেশ ডেস্ক
০৬ মে ২০২২, ১০:৪৮আপডেট : ০৬ মে ২০২২, ১০:৪৮

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বুধবার কিশিদাসহ ৬৩ জন জাপানি কর্মকর্তার ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপের একদিনের মাথায় বৃহস্পতিবার পাল্টা এই ব্যবস্থা নিলো জাপান।

১৪০ জনের মতো রুশ নাগরিককে জাপানের নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এছাড়া দেশটির কিছু ব্যাংকের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে।

কোয়ান্টাম কম্পিউটার এবং উচ্চ প্রযুক্তির সঙ্গে যুক্ত ৭০টি সামরিক সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাপান ইউক্রেনের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় গত মাসে রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে জাপান। একইসঙ্গে রাশিয়ার আট জন কূটনীতিককেও বহিষ্কার করে টোকিও।

ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিকদের হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম