মারিউপোলের কারখানায় পূর্ণ বিজয়ের ঘোষণা রাশিয়ার

বিদেশ ডেস্ক
২১ মে ২০২২, ০৮:৪৪আপডেট : ২১ মে ২০২২, ০৯:৪৬

ইউক্রেনের বন্দর নগরী মারিউপোল দখলে মাসব্যাপী লড়াইয়ে বিজয় ঘোষণা করেছে রাশিয়া। মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, শহরটির আজভস্টল কারখানায় কয়েক মাস অবস্থান নেওয়া সবশেষ যোদ্ধারা এখন আত্মসমর্পণ করেছেন।

কয়েক মাস ধরে এসব ইউক্রেনীয় সেনারা বিশাল কারখানা এলাকায় অবস্থান নিয়ে থেকেছে। এতে শহরটিতে রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আটকে যায়। শুক্রবার সবশেষ যোদ্ধাদের সরিয়ে নেওয়ার মাধ্যমে যুদ্ধের সবচেয়ে ধ্বংসাত্মক অবরোধের অবসান হয়। একই সঙ্গে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৩১ ইউক্রেনীয় সেনা সরে যাওয়ায় শহর এবং এর স্টিল কারখানা এখন ‘সম্পূর্ণ স্বাধীন’ হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘যোদ্ধাদের লুকিয়ে থাকার স্থান উদ্যোগটির ভূগর্ভস্থ স্থাপনা রাশিয়ার সশস্ত্র বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কারখানায় থাকা সবশেষ যোদ্ধাদের সরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। শুক্রবার ইউক্রেনীয় টেলিভিশনে তিনি বলেন, ‘আজ ছেলেদের সামরিক কমান্ড থেকে স্পষ্ট সংকেত দেওয়া হয়েছে যে তারা বাইরে যেতে পারে এবং জীবন রক্ষা করতে পারে।’

কয়েক সপ্তাহ ধরে আজভস্টল কারখানা সম্পূর্ণ ঘিরে রাখা হয়। রুশ বাহিনী সব মানবিক ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয়, ওই এলাকায় আকাশ থেকে বোমাবর্ষণ করে এবং সেখানে থাকা যোদ্ধাদের অস্ত্র সমর্পণের দাবি জানায়।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের