যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনে রুশ সেনার যাবজ্জীবন

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২২, ১৭:০৪আপডেট : ২৩ মে ২০২২, ১৭:০৬

যুদ্ধাপরাধের দায়ে রাশিয়ার একজন সেনাসদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। তার বিরুদ্ধে ৬২ বছরের একজন বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ আনা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দণ্ডপ্রাপ্ত ওই রুশ সেনার নাম ভাদিম সিসিমারিন (২১)। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরও অভিযোগের তদন্ত চলছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসি জানিয়েছে, সোমবারের রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার কোনও সেনাসদস্যকে সাজা দিলো ইউক্রেনের আদালত।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর চার দিনের মাথায় ২৮ ফেব্রুয়ারি দেশটির একটি গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন ওই বৃদ্ধ। তাকে হত্যার দায় স্বীকার করলেও ভাদিম সিসিমারিনের দাবি, সেদিন আদিষ্ট  হয়ে তাকে গুলিবর্ষণ করতে হয়েছিল।

ইউক্রেনের দাবি, দেশটিতে এ পর্যন্ত ১১ হাজারের বেশি যুদ্ধাপরাধের ঘটনা ঘটিয়েছে রুশ বাহিনী। তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে মস্কো। পুতিন প্রশাসনের দাবি, বেসামরিক নাগরিকদের তারা লক্ষ্যবস্তুতে পরিণত করছে না। এমন দাবি, পাল্টা দাবির মধ্যেই রুশ সেনাদের যুদ্ধাপরাধের বিচারে কিয়েভে আদালত বসানোর ঘোষণা দেয় জেলেনস্কি প্রশাসন। সেই আদালতেই সোমবার প্রথমবারের মতো একজনকে সাজা দেওয়া হলো।

এদিকে ‘ইউক্রেনে বর্বরতার’ জন্য রাশিয়াকে ‘দীর্ঘমেয়াদে মূল্য দিতে হবে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি মূলত ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাবের প্রতি ইঙ্গিত করেছেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী