ইউক্রেনের জ্বালানি ডিপোতে হামলার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২, ২১:২২আপডেট : ১৮ জুন ২০২২, ২১:২৭

ইউক্রেনের তেল শোধানাগার ও জ্বালানি ডিপোতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সমরাস্ত্র ব্যবহার করে হামলার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

পূর্ব ডনবাস অঞ্চলের ক্রেমেনচুক ও লিসিচানেস্ক ইউক্রেনের প্রযুক্তিগত সুবিধাগুলোতেও আঘাত হেনেছে রুশ বাহিনী। ডনবাসের ডনেস্কে ইউক্রেনের এম৭৭৭ মডলের একটি হাউইটজারে ১৫৫ মিলিমিটারের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। লুহানস্কেও নতুন করে ইউক্রেনের বেশ কিছু অস্ত্র ধ্বংসের দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। যদিও মস্কোর এমন দাবির সত্যতা নিশ্চিত করেনি কিয়েভ।

এদিকে সম্প্রতি ইউক্রেনকে ১০০ কোটি মার্কিন ডলারের সামরিক প্যাকেজের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ধ্বংসাত্মক হামলা প্রতিরোধে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রেখেছে পশ্চিমা দেশগুলো। তবে আরও আধুনিক অস্ত্র পাঠানোর আহ্বান জানিয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

রাশিয়ার হামলায় ইউক্রেনে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাধ্য হয়েছে এখন পর্যন্ত প্রতিবেশি দেশগুলোতে প্রায় ৬৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম