এবার ইউক্রেনের তোশকিভকা’র পতন

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুন ২০২২, ১৭:৩০আপডেট : ২২ জুন ২০২২, ১৭:৩৪

ইউক্রেনের ডনবাস অঞ্চলের আরও ভেতরে ঢুকে পড়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় কর্তৃপক্ষ, সেভেরোডনেস্ক এবং লিসিচানস্কের কৌশলগত গুরুত্বপূর্ণ শহরগুলোর কাছের একটি ফ্রন্ট-লাইন গ্রামের পতনের ঘোষণা দিয়েছে।

রাশিয়ান বাহিনী ভারী হামলা চালিয়ে প্রতিনিয়ত ডনবাসের গভীরে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের বহু পুরনো শিল্প অঞ্চলটি নিয়ন্ত্রণে নিতেই ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিকসহ সামরিক স্থাপনায় একের পর এক আঘাত হানছে মস্কো।  

ইউক্রেনীয় যোদ্ধারা প্রতিরোধ জোরদারও করলেও অস্ত্র সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২১ জুন) সেভেরোডনেস্ক জেলার সামরিক প্রধান রোমান ভ্লাসেঙ্কো বলেন, তোশকিভকার এখন ‘পুরোপুরি রাশিয়ানদের নিয়ন্ত্রণে’।

কীভাবে তোশকিভকার পতন ঘটলো তার বিস্তারিত ব্যাখা দেননি তিনি। যুদ্ধের আগে এখানকার জনসংখ্যা ছিল প্রায় ৫ হাজারের মতো। এটি পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভেরোডনেস্ক থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এই অভিযানকে পুরোপুরি অবৈধ অ্যাখা দিয়ে মস্কোর ওপর একের পর এক কঠিন নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক