জেলেনস্কির সঙ্গে আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুলাই ২০২২, ২০:৩৩ আপডেট : ০৬ জুলাই ২০২২, ২১:০০

ইউক্রেনের সামরিক নেতাদের নিয়ে হতাশার কথা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তার সঙ্গে আলোচনা ছাড়াই সামরিক ব্যক্তিদের চলাচলে বিধিনিষেধ আরোপের পর তিনি এই হতাশার কথা জানিয়েছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর জারি করা বিধিনিষেধ অনুসারে, সংরক্ষিত ও সামরিক সেবায় নিয়োজিতদের তাদের কর্মস্থল ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের মধ্যে মতভিন্নতার খবর প্রকাশ্যে আসার ঘটনার বিরল। রাশিয়ার আক্রমণের পর নেতৃত্বের জন্য বিশ্বে প্রশংসিত হচ্ছে দেশটি। প্রতাপশালী রুশ আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাবাহিনীর তীব্র প্রতিরোধ ও পূর্বাঞ্চলে লড়াই চালিয়ে যাওয়ার কারণে এই প্রশংসা পাচ্ছে তারা।

জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীর এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, তার পরামর্শ ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। এতে অনেক বিবাদের জন্ম দিয়েছে।

জেলেনস্কি বলেন, এমন সিদ্ধান্তের বিভিন্ন পর্যালোচনা রয়েছে। এখানে ভুল বোঝাবুঝি রয়েছে, এমনকি সমাজেও।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, বুধবার একটি বৈঠকে এই সিদ্ধান্তের বিস্তারিত জানাতে সামরিক নেতাদের তিনি নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি বিষয়টির সমাধান হবে। আমি জেনারেল স্টাফকে বলেছি ভবিষ্যতে এমন সিদ্ধান্ত আমার সঙ্গে আলোচনা ছাড়া না নিতে। ইউক্রেনের জয় হোক।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
আবাসন নীতিতে ধাক্কা, স্পেনে ২৯ নভেম্বর আগাম নির্বাচন
ইয়েমেনে রাশিয়ার ‘ডাবল গেম’
সর্বশেষ খবর
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
সম্প্রসারিত রূপনগর আবাসিক এলাকায় দখল-চাঁদাবাজির অভিযোগ
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
মহাপ্রলয় ঘনিয়ে এসেছে, আগের ভুয়া বয়ানের পর ফের নতুন তারিখ দিলেন দ. আফ্রিকার যাজক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি প্রশ্ন
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের