প্রাণঘাতী লড়াইয়ে রুশ অস্ত্র গুদাম নিশ্চিহ্ন করা হয়েছে: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ আগস্ট ২০২২, ১৮:৫১আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১৮:৫৮

খেরসন এলাকায় প্রাণঘাতী লড়াইয়ে রাশিয়ার অস্ত্র গুদাম ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর তরফে এমন দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম নিউজউইক।

ইউক্রেনীয় বাহিনীর দাবি, খেরসনের লড়াইয়ে তারা ৩৯ জন রুশ সেনাকে হত্যা করেছে। দেশটির বিভিন্ন সামরিক ব্যবস্থা এবং সামরিক যান ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রতিরোধের মুখে দক্ষিণ ইউক্রেন অভিমুখে অগ্রসর হতে ব্যর্থ হওয়ার পর অবশ্য অঞ্চলটিতে বিমান হামলা চালায় মস্কো।

ফেসবুকে দেওয়া পোস্টে দক্ষিণ ইউক্রেনের অপারেশনাল কমান্ড জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চলীয় খেরসন প্রশাসনিক জেলায় রাশিয়ার অস্ত্র ও সরঞ্জামের গুদামে হামলা চালিয়েছে।

হামলায় রুশ সেনাদের প্রাণহানি ছাড়াও চারটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, একটি রাডার স্টেশন, একটি মর্টার এবং ৯টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এছাড়া খেরসন এবং নিকটবর্তী কাখোভকায় এলাকায় রুশ অস্ত্র ও সামরিক সরঞ্জামের দুটি ডিপোতেও হামলার দাবি করেছে তারা।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী