ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক কেন্দ্রে হামলার অভিযোগ রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ আগস্ট ২০২২, ১৯:১৯আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৯:১৯

ইউক্রেনের বিরুদ্ধে জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের অভিযোগ করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন অভিযোগ করেছে, ইউক্রেনীয় সেনারা বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা করছে। এমন হামলায় সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির বিষয়ে ইউরোপকে হুঁশিয়ার করেছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, পারমাণবিক কেন্দ্রে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর গোলাবর্ষণ চরম বিপজ্জনক কর্মকাণ্ড। ইউরোপসহ বিরাট এলাকায় এর বিপর্যয়কর পরিণতি দেখা দিতে পারে।

ইউক্রেনের মিত্রদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এমন গোলাবর্ষণ ঠেকাতে তাদের প্রভাব ব্যবহার করার জন্য।

সম্প্রতি মস্কো ও কিয়েভ একে অপরের বিরুদ্ধে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার অভিযোগ করে আসছে। জাতিসংঘের পক্ষ থেকেও সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করা হয়েছে।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়া। ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের শুরুর দিকেই এটি দখল করে রাশিয়া। সাম্প্রতিক কয়েকটি হামলায় এর অবকাঠামো ক্ষতিগ্রস্ত ও একটি রিঅ্যাক্টর বন্ধ হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি