ক্রিমিয়ায় রুশ বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২২, ২০:২৫আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২১:০৭

দখলকৃত ক্রিমিয়া উপত্যকায় রাশিয়ার একটি সামরিক বিমান ঘাঁটির কাছে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় তিন প্রত্যক্ষদর্শী সেখান থেকে কালো ধোঁয়া উড়তে দেখার কথা জানিয়েছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে নোভোফেদোরিভকা ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এসব ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

দুই প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটার দিকে কয়েক মিনিটের ব্যবধানে বিভিন্ন মাত্রার ১২টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরমধ্যে তিনটি ছিল অপেক্ষাকৃত বেশি তীব্র। এরপরই আগুনের ফুলকি এবং ধোঁয়া দেখা যায়।

এর প্রায় ত্রিশ মিনিট পর সবচেয়ে তীব্র বড় শব্দটি শোনা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এরপর ধোঁয়া এবং ধুলার আরও দুটি কুণ্ডলী দেখা যায়। কাছের শহর সাকিতে বেজে ওঠে সাইরেন।

ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিয়োনোভ তার টেলিগ্রাম পোস্টে জানিয়েছেন, তিনি ওই এলাকায় যাচ্ছেন। সেখানে পৌঁছে পারিপার্শ্বিক অবস্থা পরিষ্কার করবেন বলে জানান তিনি।

সের্গেই আকসিয়োনোভের এক উপদেষ্টা বিস্ফোরণ ঘটার কথা নিশ্চিত করেছেন। তবে সম্ভাব্য কারণের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।

রুশ বার্তা সংস্থা তাস আঞ্চলিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা কর্মীদের মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা উপকূল থেকে দূরে যাওয়ার রাস্তায় যানজটের কথা জানিয়েছেন।

কয়েক দশক ধরে কিয়েভের কাছ থেকে সেভাস্তাপোল বন্দর লিজ নিয়ে রেখেছে রাশিয়া। তবে ২০১৪ সালে পুরো ক্রিমিয়া উপকূল ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় তারা। তবে বেশিরভাগ দেশই এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না।

সূত্র: রয়টার্স

/জেজে/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের