ভুয়া তথ্য ছড়ানোয় অভিযুক্ত রুশ টিভির প্রতিবাদকারী

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২২, ২২:৪৬আপডেট : ১০ আগস্ট ২০২২, ২২:৪৬

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাবেক সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভাকে ভুয়া তথ্য ছড়ানোয় অভিযুক্ত করা হয়েছে। বুধবার রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোয় অভিযুক্ত করা হয়েছে তাকে। এই অপরাধ প্রমাণ হলে তার দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন তার আইনজীবী।

গত মাসে ক্রেমলিনের উল্টোদিকে মস্কোভা নদীর তীরে দাঁড়িয়ে যুদ্ধবিরোধী পোস্টার প্রদর্শন করেন সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভা। সেই ছবি নিজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেন তিনি। অভিযোগ গঠনের সঙ্গে ওই ঘটনার সংশ্লিষ্টতা রয়েছে।

ইউক্রেনে জন্ম নেওয়া সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন টেলিভিশন ক্যামেরার সামনে যুদ্ধবিরোধী প্লাকার্ড দেখিয়ে। রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল ওয়ান এর প্রাইম টাইম সম্প্রচারের সময় এই প্লাকার্ড দেখান তিনি। পরে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ইউক্রেনে রুশ সেনাবাহিনীর অভিযানের বিরোধিতা অব্যাহত রাখায় কয়েকবার জরিমানাও করা হয় তাকে।

সূত্র: রয়টার্স

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম