ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠালো সুইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:১১

রুশ সেনাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনে আরও অস্ত্র সহায়তা পাঠিয়েছে সুইডেন। নতুন প্রতিরক্ষা সহায়তার প্যাকেজে আর্টিলারি রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভ।

বুধবার রেজনিকভ টুইট বার্তায় জানিয়েছেন, সুইডেন থেকে বড় ধরনের সুখবর। আর্টিলারি ও গোলাবারুদসহ সপ্তম সামরিক প্যাকেজ ইউক্রেনের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করবে। টুইটারে সুইডিশ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এতে আরও উল্লেখ করেছেন, আমরা এক সঙ্গে ইউরোপে শান্তি ও নিরাপত্তা ফিরেয়ে আনবো।

সম্প্রতি সুইডিশ প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন জানিয়েছিলেন, ইউক্রেনকে নতুন করে ৫০০ মিলিয়ন ক্রাউন (৪৬.৭৫ মিলিয়ন ডলার) সামরিক সহযোগিতা পাঠাবে সুইডেন। রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় প্রতিরক্ষায় সহযোগিতার অংশ হিসেবে এই সহায়তা দেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে মস্কোর ভয়াবহ সামরিক অভিযান চলছে। এতে ইউক্রেনের কয়েক হাজার বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

রাশিয়ার গোলাবর্ষণে ধ্বংস হয়েছে ইউক্রেনের খারকিভ, খেরসন, চেরনেহিভের বহু ঘর বাড়ি। এই সামরিক অভিযানকে অবৈধ অ্যাখ্যা দিয়ে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিধর দেশগুলো। পাশাপাশি ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার