রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধজয়ের অঙ্গীকার জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:০১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:০১

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জয়ের পথে নেতৃত্ব দেবেন তিনি। বুধবার রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম সফরে তিনি এই অঙ্গীকারের কথা জানান। তবে রুশপন্থী কর্মকর্তারা বলছেন, এই মুহূর্তে ইউক্রেনের অগ্রগতি ঠেকিয়ে দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে এই মাসে রাশিয়ার সেনাবাহিনী বেশ বিপর্যস্ত হয়েছে। খারকিভের গুরুত্বপূর্ণ ইজিউম শহর থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া।

বুধবার অঘোষিত সফরে ইজিউম সফর করেন জেলেনস্কি। বর্তমান রণক্ষেত্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। শহর মুক্ত করায় সেনাদের তিনি ধন্যবাদ জানান।

জেলেনস্কি বলেন, আমাদের নীল-হলুদ পতাকা পুনরুদ্ধারকৃত ইজিউমে ইতোমধ্যে উড়ছে। সব ইউক্রেনীয় শহর ও গ্রামে এমনটি উড়বে।

তিনি বলেন, আমরা এক দিকেই এগিয়ে যাচ্ছি– আর তা হলো সামনে এগোনো এবং জয়।

এর আগে আবেগাপ্লুত জেলেনস্কি বালাক্লিয়া শহর মুক্ত করতে অভিযানে অংশ নেওয়া সেনাদের পদক হস্তান্তর করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।  

জেলেনস্কি বলেছেন, তাদের সেনাবাহিনী রাশিয়ার দখলকৃত প্রায় ৮ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে। আর এসব মুক্ত করা হয়েছে চলতি মাসেই। পুনরুদ্ধার করা ভূখণ্ড প্রায় সাইপ্রাস দ্বীপের সমান।

রণক্ষেত্রে ইউক্রেনের সাফল্যের দাবি স্বতন্ত্রভাবে রয়টার্সের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।

জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, ইউক্রেনীয় সেনারা এখন রাশিয়ার দখলকৃত লিম্যান শহর পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেছেন, লিম্যানে এখন আক্রমণ চলছে।  

তবে স্বঘোষিত ও রাশিয়া সমর্থিত ডনেস্ক পিপল’স রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বলেছেন, মস্কোর প্রতি অনুগত সেনারা সফলভাবে ইউক্রেনেীয় সেনাদের লিম্যানে প্রবেশ ঠেকিয়ে দিয়েছে। শত্রুদের কোনও কিছু কাজে আসেনি।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী