ইউক্রেনে যুদ্ধ বন্ধের দাবি তুললো রুশ ঘনিষ্ঠ চীন-ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৭

আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছে রাশিয়ার মিত্র চীন ও ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ইউক্রেন সংঘাত অবসানে জোরালোভাবে আহ্বান জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার (২৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চলমান সংকট ছড়িয়ে পড়া ঠেকানো, উন্নয়নশীল দেশগুলোকে প্রভাবিত না করতে শনিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, 'ইউক্রেন সংকট শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে চীন।'

রাশিয়া-ইউক্রেনের বর্তমান সংকটে উদ্বেগ জানিয়ে তিনি আরও বলেন, সবপক্ষের বৈধ নিরাপত্তার উদ্বেগকে প্রাধান্যের পাশাপাশি টেকসই সমাধান করা উচিত।

চলতি মাসের শুরুর দিকে উজবেকিস্তানে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্টের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। তখন ইউক্রেন নিয়ে পুতিনের কাছে উদ্বেগ প্রকাশ করেন শি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রেখেছে ভারত। মস্কোর কাছ থেকে অস্ত্র ও জ্বালানি ক্রয় করেছে দিল্লি। এ নিয়ে অবশ্য ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েনও সৃষ্টি হয় মোদি সরকারের।

একইদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ইউক্রেন পরিস্থিতি প্রতিনিয়ত উত্তপ্ত হচ্ছে। এ নিয়ে আমাদের প্রায় সময় জিজ্ঞাসা করা হয়, আমরা কার পক্ষে আছি। আমরা প্রতিবারই সোজা ও সততার সঙ্গে উত্তর দিয়ে আসছি, ভারত শান্তির পক্ষে আছে এবং অটল থাকবে।

তিনি আরও বলেন, আমরা এই অবস্থানে এখনও রয়েছি, যুদ্ধ শেষ করার একমাত্র পথ হলো আলোচনা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি