খেরসনে ইউক্রেনের সাবেক এমপিসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলে এক সাবেক এমপিসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। দখলকৃত খেরসনের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে তাদের মৃত্যু হয়। রুশপন্থী কর্তৃপক্ষ অভিযোগ করেছে ইউক্রেন এই হামলা চালিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

আঞ্চলিক এক কর্মকর্তা বলেছেন, রাশিয়াপন্থী সাবেক ইউক্রেনীয় আইনপ্রণেতা ওলেক্সি জুরাভকো হামলায় নিহত হয়েছেন।

কিরিল স্ট্রেমোসভ নামের ওই কর্মকর্তা দাবি করেছেন, রবিবার প্লে হোটেলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

রুশপন্থী কর্মকর্তাদের এমন অভিযোগের বিষয়ে ইউক্রেন এখনও কোনও মন্তব্য করেনি।

রাশিয়ার গঠিত প্রশাসন টেলিগ্রামে উল্লেখ করেছে, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। হোটেল ভবনটি সামরিক কাজে ব্যবহার করা হচ্ছিল না।  

প্রাথমিক তথ্য অনুসারে হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রুশপন্থী কর্তৃপক্ষ আরও বলেছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় রুশ সংবাদমাধ্যমের সাংবাদিকরা অবস্থান করছিলেন।

বিবিসি’র পক্ষ থেকে রুশপন্থী কর্তৃপক্ষের এমন দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

খেরসনের আইনশৃঙ্খলাবাহিনীর এক প্রতিনিধি রুশ বার্তা সংস্থা তাসকে বলেছেন, ন্যাটো প্রতিনিধিদের সহযোগিতায় এই হামলা চালানো হয়েছে বলে স্পষ্ট।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, হোটেলের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম