সীমান্ত পাড়ি দিয়ে ফিনল্যান্ডে রেকর্ড সংখ্যক রুশ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:০৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:০৪

সীমান্ত পাড়ি দিয়ে রবিবার ফিনল্যান্ডে প্রবেশ করেছে রেকর্ড সংখ্যক রুশ নাগরিক। ফিনিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, এদিন রুশ সীমান্ত দিয়ে যে পরিমাণ মানুষ দেশটিতে প্রবেশ করেছে সেটি আগের সপ্তাহান্তের দ্বিগুণ। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

টুইটারে দেওয়া পোস্টে এ নিয়ে কথা বলেছেন ফিনিশ বর্ডার গার্ডের আন্তর্জাতিক বিষয়ক প্রধান ম্যাটি পিটকানিটি। তিনি জানান, রবিবার আট হাজার ৩১৪ জন রুশ নাগরিক ফিনিশ-রাশিয়ান স্থলসীমান্ত দিয়ে ফিনল্যান্ডে প্রবেশ করেছে।

ম্যাটি পিটকানিটি বলেন, শনি ও রবিবার এই দুই দিনে ফিনল্যান্ডে প্রবেশ করা রুশ নাগরিকের সংখ্যা মোট ১৬ হাজার ৮৮৬।

গত বুধবার ফিনিশ প্রতিরক্ষামন্ত্রী আন্টি কাইকোনেন বলেছেন, তার দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইউক্রেনে যুদ্ধের জন্য গত সপ্তাহে সেনা সমাবেশের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ওই ঘোষণার পর যুদ্ধে অংশগ্রহণ এড়াতে দলে দলে মানুষ রাশিয়া ছাড়তে শুরু করে। ইতোমধ্যেই রুশ বাহিনীর রিজার্ভ সেনাদের তলবের প্রতিবাদ করায় দেশটিতে সহস্রাধিক মানুষকে গ্রেফতারের খবর পাওয়া গেছে।

সেনাসমাবেশের বিরোধিতা করা একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন তিন লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ। এতে বলা হয়েছে, ‘বর্তমান অনিশ্চয়তার মুখে আমরা আমাদের দেশের পুরুষদের - ভাই, ছেলে, স্বামী, পিতা, দাদা, নানাকে নৈতিক বা শারীরিক বিপদে ফেলতে প্রস্তুত নই।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি