জেলেনস্কির নিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:২৩

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে কিয়েভ। তাদের দাবি, স্থানীয় সময় বুধবার রাতে এই হামলা চালানো হয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার একটি কেএইচ-৫৯ ক্ষেপণাস্ত্র ক্রাইভি রিহ শহরে আঘাত হেনেছে। এতে খাদ্যশস্যের একটি গুদাম আক্রান্ত হয়েছে।

ক্রাইভি রিহ শহরটি রাজধানী কিয়েভ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। শহরটিতে রুশ বাহিনীর হামলা এটিই প্রথম নয়। এ মাসেই সেখানে আরও হামলা চালিয়েছে রাশিয়া। গত ১৪ সেপ্টেম্বর শহরটিতে পরপর আটটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে শহরের একটি রিজার্ভার ড্যাম আক্রান্ত হওয়ায় অঞ্চলটিতে বন্যার আশঙ্কা দেখা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

১৯৭৮ সালে এই ক্রিভি রিহ শহরের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ভলোদিমির জেলেনস্কি। এখানেই বেড়ে ওঠেন তিনি।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি