ডনেস্কের ৪০ ভাগ এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৯আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৩

ইউক্রেনের কাছ থেকে দখলকৃত চারটি অঞ্চলে কথিত গণভোট চালিয়ে সেগুলোকে নিজ দেশের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে। তবে এই চার অঞ্চলের একটি ডনেস্কের ৪০ ভাগ এলাকা এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দিমিত্রি পেসকভ বলেন, পুরো ডনেস্কের নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

সম্প্রতি ইউক্রেনের যে চারটি এলাকায় কথিত গণভোট হয়েছে সেগুলো হলো পূর্বে লুহানস্ক ও ডনেস্ক এবং দক্ষিণে জাপোরিজ্জিয়া ও খেরসন। তবে আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় স্বাধীনভাবে কেউ এই গণভোট পর্যবেক্ষণ করেনি। সশস্ত্র সেনাদের প্রহরায় কর্মকর্তারা ভোটারদের ঘরে ঘরে গিয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার যুক্তি, নিরাপত্তার খাতিরেই সশস্ত্র রক্ষীদের ব্যবহার করা হয়েছে। কিন্তু বিবিসির সংবাদদাতারা বলছেন, এটা স্পষ্ট যে, ভোটারদের ভয় দেখানোও একটা উদ্দেশ্য ছিল।

এসব দখলকৃত অঞ্চলে মস্কো যেসব কর্মকর্তাদের বসিয়েছে তাদের দাবি, গণভোটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় সবাই অঞ্চলগুলোকে রাশিয়ার অংশ করে নেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে ইউক্রেন এবং তার মিত্র দেশগুলো অবশ্য এটি প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, কথিত গণভোটের অজুহাত দেখিয়ে এসব অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী