খেরসনে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৮:২৭ আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৮:২৭

এ মাসের গোড়ার দিকে রুশ দখলদারিত্ব থেকে মুক্ত হওয়া দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। শনিবার দেশটির প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিরিলো টিমোশেঙ্কো বলেন, ‘প্রথমে আমরা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ করছি। এরপর গৃহস্থালীর গ্রাহকদের জন্য।’

গত ১১ নভেম্বর রুশ বাহিনীর কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেনীয় বাহিনী। এ সময় শহরটি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। পরে সেখানে দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেয় কিয়েভ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কিছু দিনের মধ্যেই তারা খেরসন শহরের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়। তবে শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয় মস্কো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে ১২ সাংবাদিক আটক
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
দুপুরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে যাবে ইন্ডিয়া জোট
চুয়েটে নতুন উপাচার্যকে অবরুদ্ধ করে ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
চুয়েটে নতুন উপাচার্যকে অবরুদ্ধ করে ভবনে তালা, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে—নাসিমা খানের দাফন কোন দিন
ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে দেশের বাইরে—নাসিমা খানের দাফন কোন দিন
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা