যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়: ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১৬:২২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৬:২২

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের পর সৃষ্ট পরিস্থিতিতে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা সামর্থ্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সানা মারিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। শুক্রবার সিডনিতে এসব কথা বলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ফিনিশ প্রধানমন্ত্রী বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা শক্তিশালী। আমি নির্মম সত্য বলতে চাই, ইউরোপ যথেষ্ট শক্তিশালী নয়। যুক্তরাষ্ট্র ছাড়া আমরা বিপদে পড়ব।

‘রাশিয়ার লাগাম’ টেনে ধরতে চীনের দায়িত্বের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফিনিশ প্রধানমন্ত্রী এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, চীন ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের শুধু এটির ওপর নির্ভর করলে চলবে না।

সানা মারিন বলেছেন, যুদ্ধ জিততে ইউক্রেনের যা যা প্রয়োজন তা সরবরাহ করা উচিত। রাশিয়ার আক্রমণ ঠেকাতে অস্ত্র, অর্থ ও মানবিক সহযোগিতা দিয়ে কিয়েভকে সহযোগিতায় এগিয়ে আছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে যে ইউরোপীয় প্রতিরক্ষার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। নিশ্চিত করতে হবে বিভিন্ন পরিস্থিতিতে আমরা যেন মানিয়ে নিতে পারি।

মারিন বলেছেন, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণের মধ্য দিয়ে রাতারাতি ফিনল্যান্ডের নিরাপত্তা অগ্রাধিকার পাল্টে দিয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণের আগ পর্যন্ত ফিনল্যান্ড একই সঙ্গে রাশিয়া ও ন্যাটো জোটের সদস্যদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু ন্যাটোর সদস্য হতে চায়নি। কিন্তু মে মাসে তারা ন্যাটোতে যোগদানের আবেদন করে। তবে তুরস্ক ও হাঙ্গেরি এই এতে এখনও সম্মতি দেয়নি।  

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের