ফের সেনাসমাবেশের কথা অস্বীকার ক্রেমলিনের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৩, ১৩:২৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৩:২৩

ফের সেনাসমাবেশের কথা অস্বীকার করেছে রাশিয়া। এ ধরনের আলোচনাকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এক প্রতবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে এক কনফারেন্স কলে এ নিয়ে কথা বলেছেন দিমিত্রি পেসকভ। তিনি বলেন, এ সংক্রান্ত যাবতীয় তথ্য কেবল প্রেসিডেন্টের নেতৃত্বাধীন কর্তৃপক্ষের কাছ থেকে আসতে পারে। ফলে টেলিগ্রাম চ্যানেলের আলাপে এতোটা মনোযোগ দেওয়া উচিত হবে না।

এদিকে পশ্চিমা দেশগুলোর তরফে ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের সমালোচনা করেছে রাশিয়া। দেশটি বলছে, এতে করে এই যুদ্ধ আরও প্রলম্বিত হবে। তাতে ইউক্রেনের মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

রুশ আগ্রাসন মোকাবিলায় প্রথম থেকেই পশ্চিমা মিত্রদের কাছে ভারী অস্ত্র সহায়তা চেয়ে আসছে ইউক্রেন। এই যুদ্ধে এখন পর্যন্ত কিয়েভকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। শেষ পর্যন্ত ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের