রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ার ব্যাখ্যা দিলো বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ০৯:০০ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:৫০

রাশিয়ার সঙ্গে সোমবার যৌথ বিমান মহড়া শুরুর আগে এর একটি ব্যাখ্যা দিয়েছে বেলারুশ। মস্কো বলছে, এই মহড়া হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। রুশ সংবাদমাধ্যম আরআইএ নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

বেলারুশের নিরাপত্তা পরিষদের দাবি, মহড়ায় সম্ভাব্য হামলা কিভাবে নস্যাৎ করে দেওয়া যায় ওপর জোর দেওয়া হবে।

মিনস্ক বলছে, ইউক্রেনের যেকোনও উস্কানিমূলক কর্মকাণ্ডের জবাব দিতে তারা প্রস্তুত।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলেক্সি পোলিশচুক বলেছেন, প্রতিরোধের অংশ হিসেবে বেলারুশের সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করেছে মস্কো। তবে আক্রান্ত হলে মিনস্কও ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। দেশটির বিমানবাহিনী এবং সব বিমানঘাঁটি মহড়ায় যুক্ত থাকবে। এরইমধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে।

উল্লেখ্য, ইউক্রেনে রুশ অভিযানের শুরু থেকেই মস্কোর পক্ষে অবস্থান নিয়েছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
আবাসন সংকট মোকাবিলার প্রস্তাব বাতিল, স্পেনে নতুন করে বিক্ষোভ
সিইসির পদত্যাগ নিয়ে আবারও উত্তপ্ত ভারত, যন্তর মন্তরে আটক ৭০০
সর্বশেষ খবর
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করতো তারা, সঙ্গে রাখতো ওয়াকিটকি-হ্যান্ডকাফ
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সরকারিভাবে কর্মী নেবে এশিয়ার এই দেশ, আবেদন করবেন যেভাবে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার