বিশ্বনেতাদের কাছে চিঠি পাঠালেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১৩:২১আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৩:২১

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেওয়া বিভিন্ন দেশের নেতাদের কাছে চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার পক্ষে দেশটির ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এসব চিঠি বিশ্বনেতাদের কাছে পৌঁছে দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দেওয়া ভাষণেও তার দেশে রুশ আগ্রাসনের কথা উল্লেখ করেন ওলেনা জেলেনস্কা। তিনি বলেন, কিছু রাষ্ট্র তার দেশের বিরুদ্ধে রুশ আগ্রাসনের অবসান ঘটাতে তাদের প্রভাব ব্যবহার করতে ব্যর্থ হচ্ছে।

ওলেনা জেলেনস্কা বলেন, যখন রাষ্ট্রের সীমানা ভেঙে পড়তে শুরু করবে এবং দেশের অখণ্ডতা পদদলিত হবে তখন মুদ্রাস্ফীতির কী হবে? আগ্রাসী শক্তিকে ঠেকানো না গেলে এই যুদ্ধ আরও অগ্রসর হতে পারে এবং সংকটকে আরও বিস্তৃত করতে পারে।

তিনি বলেন, আপনারা সবাই জানেন যে রুশ আগ্রাসন কখনও ইউক্রেনের সীমান্তে থেমে যাওয়ার উদ্দেশ্যে ছিল না। এই সংঘাত আরও অগ্রসর হতে পারে এবং ইউক্রেন হেরে গেলে আরও বিস্তৃত সংকট দেখা দিতে পারে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানে নতুন করে হামলা: মধ্যপ্রাচ্যজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ইরান পাল্টা হামলা করলে আরও কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করলো জার্মানি
সর্বশেষ খবর
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ট্রলার ডুবি, ৩৫ জন উদ্ধার
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
আগস্টের চেয়ে সেপ্টেম্বরে বিদ্যুতের অবস্থা ৫০ ভাগ ভালো হবে: সমাজকল্যাণমন্ত্রী
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
বর্তমান জ্বালানি সংকটের অনেকটাই আওয়ামী লীগের সময় তৈরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে