ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৩, ১৫:১২আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫৩

ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার রাজধানী কিয়েভ সংলগ্ন ব্রোভারি শহরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টারটিতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন বলে ধারণ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। ওই সময় এলাকাটিতে রুশ বাহিনীর কোনও হামলার খবরও পাওয়া যায়নি।

ইউরেশিয়া ডেমোক্র্যাসি ইনিশিয়েটিভের বিশ্লেষক পিটার জালমায়েভ আল জাজিরাকে বলেন, ঘটনাটি খুবই সন্দেহজনক। আমি রুশ ফেডারেশনের সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। 

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, একটি কিন্ডারগার্টেন ও আবাসিক ভবনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় শিশুরা স্কুলে ছিল। পরে সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, স্কুল সংলগ্ন এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি