ইউক্রেনে অস্ত্র সরবরাহ নিয়ে হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ১০:২৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১০:২৯

ইউক্রেনে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমার চেয়ারম্যান ব্যাচেস্লাভ ভোলোদিন বলেছেন, এ ধরনের সরবরাহ বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। রবিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ব্যাচেস্লাভ ভোলোদিন বলেন, কিয়েভকে এভাবে অস্ত্র সরবরাহ করা হলে সেটি মস্কোকে আরো শক্তিশালী অস্ত্র ব্যবহারের মাধ্যমে প্রতিশোধের দিকে ধাবিত করবে।

সিএনএন-এর খবরে বলা হয়েছে, ন্যাটো অংশীদাররা ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা নিয়ে আলোচনার জন্য শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাঁটিতে মিলিত হওয়ার পর ভোলোদিনের তরফে এমন মন্তব্য এলো।

ভোলোদিন ইউরোপীয় পার্লামেন্টকে ‘মানবতার প্রতি তাদের দায়িত্বের’ বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্রাসেলস এবং ওয়াশিংটন যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বিশ্বকে একটি ‘ভয়াবহ যুদ্ধের’ দিকে নিয়ে যাচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের