ইউক্রেনে অবিলম্বে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা নরওয়ের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৩, ১০:১১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:১১

ইউক্রেনে অবিলম্বে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বজর্ন আরিল্ড গ্রাম এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বজর্ন আরিল্ড গ্রাম বলেন, নরওয়ে যত দ্রুত সম্ভব তার কাছে থাকা জার্মানির তৈরি লেপার্ড ২ ট্যাংকের একটি অংশ ইউক্রেনে পাঠাবে। মার্চের শেষ নাগাদ হয়তো এগুলো পাঠানো হবে।

মস্কোর প্রতিশোধের আশঙ্কা সত্ত্বেও গত সপ্তাহে রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে ট্যাংক সহায়তার ঘোষণা দেয় ইউরোপের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে নরওয়েও রয়েছে।

নরওয়ের কাছে ৩৬টি লেপার্ড ২ ট্যাংক রয়েছে। তবে এর মধ্যে কতগুলো তারা কিয়েভকে সরবরাহ করবে সেটি জানানো হয়নি।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী বজর্ন আরিল্ড গ্রাম সংবাদমাধ্যমকে বলেছেন, আমরা এখনও সংখ্যা নির্ধারণ করিনি। তবে আশা করি অবিলম্বে এটি সরবরাহ করা হবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী