‘মুক্ত ইউক্রেন’ ছাড়া ‘মুক্ত ইউরোপ’ অসম্ভব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলেছেন, ‘মুক্ত ইউক্রেন’ ছাড়া ‘মুক্ত ইউরোপ’ ভাবা যায় না। বৃহস্পতিবার তিনি ব্লকটির ২৭টি দেশের নেতাদের সম্মেলনে এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণের বর্ষপূর্তির আগে ব্রাসেলসে মিলিত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। সম্মেলনে দেওয়া ভাষণে রুশবিরোধী যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউরোপে কোনও ধূসরতা থাকা উচিত না। আমাদের পুরো মহাদেশ ইউরোপীয় গন্তব্যের জন্য উন্মুক্ত থাকা উচিত।

জেলেনস্কি বলেন, নিরাপত্তার জন্য ইউরোপের ঐক্য হলো মৌলিক বিষয়। মুক্ত ইউক্রেন ছাড়া একটি মুক্ত ইউরোপ ভাবা যায় না।

তিনি আরও বলেন, ইউরোপ মুক্ত, ইউরোপ মুক্ত থাকবে এবং ইউরোপ ঐক্যবদ্ধ।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন একই মূল্যবোধ ধারণ করে। কিন্তু এই মূল্যবোধ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে রুশ আগ্রাসনের কারণে। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতার একটি জিনিস প্রয়োজন। একটি জিনিস ছাড়া সবকিছু ঠুনকো হয়ে যাবে। আর তা হলো নিরাপত্তা।

তিনি বলেন, আমরা সবাই মস্কোর শাসকদের বিরুদ্ধে ইউরোপকে রক্ষা করছি। রাশিয়া চায় ইউরোপের স্বাধীনতা ধ্বংস করতে, যারা আমাদের মহাদেশে স্বৈরাচারী শাসক চয়।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম