আক্রান্ত হলে ইউক্রেনে যুদ্ধে জড়াবে বেলারুশ: লুকাশেঙ্কোর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৪

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো হুমকি দিয়ে বলেছেন, আক্রমণের শিকার হলে প্রধান মিত্র রাশিয়ার পক্ষে ইউক্রেনে লড়াইয়ে প্রস্তুত রয়েছে বেলারুশ। এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টাকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

লুকাশেঙ্কো বলেন, যদি ইউক্রেনের একজন সেনাও বেলারুশের ভূখণ্ডে প্রবেশ করে আমার দেশের জনগণকে হত্যা করে, তাহলেই কেবল রাশিয়ার হয়ে বেলারুশের ভূখণ্ড থেকে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি।

তিনি বলেন, তারা যদি বেলারুশের বিরুদ্ধে আক্রমণ করে তাহলে জবাব হবে ভয়াবহ। চলমান যুদ্ধ একেবারে ভিন্ন প্রকৃতির হবে।

গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করতে বেলারুশের ভূখণ্ডকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করেছে রুশ সেনাবাহিনী।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের শুরু থেকেই মস্কোর পক্ষে কাজ করছে বেলারুশ। আক্রমণ শুরুর আগে বেলারুশে যৌথ মহড়ায় অংশ নেয় রুশ বাহিনী। লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গত বছরের ডিসেম্বরে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশের ভূখণ্ডে এসে পড়েছিল। তখন বেলারুশে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির সরকার।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে