যৌথ বাহিনীর কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৮ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০

ইউক্রেনের যৌথ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল এডওয়ার্ড মিখাইলোভিচ মোসকালোভকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক ডিক্রিতে এ কথা জানান তিনি।

গত বছর মার্চেই এ পদে নিয়োগ পেয়েছিলেন তিনি। তখন কিয়েভের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধানের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওলেকসান্দ্র পাভলুইক।

যৌথ বাহিনীর কমান্ডার মোসকালোভম কেন বরখাস্ত করা হয়েছে, এ নিয়ে কোনও ব্যাখ্যা দেননি জেলেনস্কি। তবে দীর্ঘ সময় ধরে জেলেনস্কি প্রশাসনের নেতৃত্বে পরিবর্তন আনার চলমান প্রক্রিয়ার সর্বশেষ ঘটনা এটি। গত বছরের মাঝামাঝিতে ইউক্রেনের নিরাপত্তা সংস্থার (এসবিইউ) প্রধান এবং প্রসিকিউটর জেনারেলকে বরখাস্ত করেছিলেন জেলেনস্কি।

উল্লেখ্য, ইউক্রেনীয় কর্তৃপক্ষ সম্প্রতি সারা দেশে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এতে দেশটির অনেক উচ্চ-পদস্থ ব্যক্তিকে বরখাস্ত করা হয়। তবে মোসকালোভের বরখাস্তের সঙ্গে এই বিষয়ের কোনও যোগসূত্র আছে কিনা তা জানা যায়নি।

সূত্র: সিএনএন

/এটি/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মানসিক প্রতিবন্ধী তরুণীকে পাকিস্তানে জোরপূর্বক বিয়ে: যুক্তরাজ্যে দোষী সাব্যস্ত ৩ জন
যৌথ সামরিক মহড়ায় চীন ও কম্বোডিয়া
মার্কিন বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের অনুপ্রবেশ
সর্বশেষ খবর
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, থাকবেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে সচিবালয়ের পাশে দুই ককটেল বিস্ফোরণ
মধ্যরাতে সচিবালয়ের পাশে দুই ককটেল বিস্ফোরণ
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
ডিসেম্বরে চালু হচ্ছে ২০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চাঁদপুর কোর্ট স্টেশনে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আবারও বাড়লো স্বর্ণের দাম
আবারও বাড়লো স্বর্ণের দাম
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
‘মাছ-মাংস কেনা এখন বিলাসিতার মতো হয়ে গেছে’
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি